অক্ষয় তৃতীয়ায় শুরু চারধাম যাত্রা, এপ্রিলে খুলছে কেদারনাথ ও বদ্রীনাথের দ্বার

NEWS INDIA বাংলা
0
শীতের পর ফের খুলছে কেদার-বদ্রী ধাম, শুরু চারধাম যাত্রা
Kedarnath Badrinath Temple Opening 2026

 নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: প্রায় ছয়মাস শীতকালীন বিরতির পর ফের এপ্রিল মাসে খুলছে হিমালয়ের কোলে অবস্থিত পবিত্র ধামগুলির দরজা। আগামী ২২ শে এপ্রিল খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দ্বার পুণ্যার্থীদের জন্য।

একইভাবে, ২৩ এপ্রিল দ্বার খুলছে বদ্রীনাথ ধামের। আগামী ১৯ শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূণ্য তিথিতে খুলছে। এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এবারের চারধাম যাত্রা।

শীতের শুরুর দিকে প্রচণ্ড তুষারপাতের কারণে চারধামের এই মন্দিরগুলি বন্ধ থাকে। বসন্তের আগমনে তিথি মেনে পুনরায় খোলা হয় মন্দিরের দ্বার। এই নিয়মানুযায়ী এবছরও নির্ধারিত হল দিনক্ষণ।

এই চারধামকে কেন্দ্র করে উত্তরাখণ্ডে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই যাত্রাকে নিশ্চিত করতে এখন থেকেই সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।

কেদারনাথ হেলিকপ্টার টিকিট বুকিং এর জন্য চারধাম যাত্রার নিবন্ধন বাধ্যতামূলক হবে। একটি আইডি থেকে সর্বোচ্চ ছয়টি আসন বুক করা যাবে।

কেদারনাথে রয়েছে ১৫টিরও বেশি পর্যটন স্থান, আকর্ষণ, কার্যকলাপ এবং দেখার মতো স্থান।

গান্ধী সরোবর,ফাটা, সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড মন্দির, বাসুকি তাল হ্রদ, শঙ্করাচার্য সমাধি, কেদারনাথ হেলিপ্যাড, ত্রিযুগীনারায়ণ, ভৈরব মন্দির,কেদারনাথ মন্দির, রুদ্র গুহা কেদারনাথ, কেদার গাঁথা জাদুঘর ,চোরাবাড়ি হিমবাহ,গৌরীকুন্ডো গরম জলের প্রস্রবণ। 

 কেদারনাথ হেলি যাত্রার জন্য নিবন্ধন প্রক্রিয়া । পবিত্রকেদারনাথ ধাম পরিদর্শনের জন্য তীর্থযাত্রীদের উত্তরাখণ্ড পর্যটন ইউনিয়ন বোর্ড এর ওয়েবসাইট ➡️ registrationandtouristcare.uk.gov.in এ নিবন্ধন করা বাধ্যতামূলক।

হেলি টিকিটের সম্ভাব্য মূল্য-ফাটা থেকে কেদারনাথ — ৮৮৪২ টাকা,সিরসি থেকে কেদারনাথ — ৮৮৩৯ টাকা,গুপ্তকাশি থেকে কেদারনাথ — ১২৪৪৪ টাকা । 

হেলিযাত্রা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে কিভাবে বুক করবেন

IRCTC ওয়েবসাইট ➡️ www.heliyatra.irctc.co.inখুলুন।

➡️ নাম, ➡️ মোবাইল নাম্বার, ➡️ ইমেইল আইডি সমস্ত তথ্য দিয়ে লগইন করতে হবে।

হেলিকপ্টার টিকিট বুক করতে —গ্রুপ বুকিং এর জন্য চারধাম রেজিস্ট্রেশন আইডি ব্যবহার করুন ।  ব্যক্তিগত বুকিং এর জন্য ব্যক্তিগত নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন । 

এরপর —পরিচয় বিবরণ দিন- যে স্লটের জন্য বুক করতে চান তা নির্বাচন করুন-যাত্রীর বিবরণ দিন-ওটিপি যাচাই করুন-পেমেন্ট সম্পন্ন করুন-টিকিট ডাউনলোড করুন ⬇️ প্রত্যেক যাত্রীর বৈধ পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!