Jazz City Release: ১৯ মার্চ মুক্তি পাচ্ছে আরিফিন শুভর প্রথম বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

NEWS INDIA বাংলা
0

 নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: আন্তর্জাতিক আঙ্গিনায় এবার নতুন চমক নিয়ে হাজির হতে চলেছেন ঢাকার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এল তার অভিনীত প্রথম বলিউড ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র মুক্তির দিন।

Arifin Shuvo Jazz City web series release


এই রাজনৈতিক থ্রিলার (Political Thriller) সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এই প্রথম বাংলা ভাষায়ও মুক্তি পেতে চলেছে এই প্ল্যাটফর্মের কোনো সিরিজ— যা বাংলা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম Sony LIV সূত্রে জানা গেছে, বহুল প্রতীক্ষিত সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।

এই সিরিজে শুভর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌরসেনি মিত্রকে। এছাড়াও অভিনয় করেছেন শ্রেয়া ভট্টাচার্য, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শান্তনু ঘটক, অমিত সাহা এবং আলেকস্যান্ড্রা টেলর।

বলিউড ও টলিউডের পরিচিত মুখদের উপস্থিতিতে তৈরি এই সিরিজ ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল বাড়িয়েছে। রাজনৈতিক চক্রান্ত, ক্ষমতার দ্বন্দ্ব এবং রহস্যঘেরা নাটকীয়তার মিশেলে তৈরি ‘জ্যাজ সিটি’ নিয়ে এখন থেকেই বাড়ছে প্রত্যাশা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!