প্রার্থী নিয়ে গড়বেতায় ক্ষোভ, ‘ঘরের ছেলে’ দাবিতে সরব বিজেপি কর্মীরা

NEWS INDIA বাংলা
0

 

Garbeta Political Candidate Row News
 প্রতীকি ছবি

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:ভোটের দামামা বাজতেই প্রার্থী নির্বাচনকে ঘিরে গড়বেতা বিধানসভা কেন্দ্রে বিজেপির অন্দরে বিদ্রোহের সুর স্পষ্ট হয়ে উঠেছে। নিচুতলার একাধিক কর্মী স্পষ্ট বার্তা দিয়েছেন — কোনও ‘ইমপোর্টেড’ মুখ বা ‘আধা বাঙালি’ তকমাধারী কোটিপতি নেতাকে তাঁরা মেনে নেবেন না।

তাদের দাবি, যার সঙ্গে গড়বেতার মাটি ও মানুষের শিকড় জড়িয়ে আছে, সেই ভূমিপুত্রকেই প্রার্থী করা হোক।

কর্মীদের একাংশের বক্তব্য, যিনি এলাকার সমস্যার সঙ্গে পরিচিত নন, এলাকার সংস্কৃতি বোঝেন না — তাঁকে প্রার্থী করে নির্বাচনে জেতা কঠিন হবে।

একই সঙ্গে তাঁরা এমন একজন অল্প বয়সী মুখের উপর জোর দিচ্ছেন, যিনি মাঠে নেমে সক্রিয়ভাবে কাজ করতে পারবেন এবং পরিশ্রমী।

এক বিক্ষুব্ধ কর্মীর কথায়,“এসি-র ঠান্ডা হাওয়া গাড়িতে বসা নেতাদের দিয়ে ভোট হয় না। আমাদের এমন প্রতিনিধি চাই যাঁর সঙ্গে সাধারণ মানুষের নাড়ির টান আছে।”

রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের বহিরাগত তকমার পাল্টা জবাব দিতে এবার বিজেপির একাংশ ‘ঘরের ছেলে’ তাস খেলতে চাইছে।

তবে বুথ স্তরের এই তীব্র বার্তা জেলা ও রাজ্য নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ, স্থানীয় কর্মীদের আবেগ উপেক্ষা করলে তার সরাসরি প্রভাব নির্বাচনের ফলাফলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

“আমরা ঘরের ছেলেকেই চাই” — এই স্লোগান এখন গর্জে উঠছে গড়বেতার লাল মাটিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!