এ রাজ্যে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্ত দুই নার্স, দু’জনেরই চিকিৎসাধীন

NEWS INDIA বাংলা
0


নিজস্ব সংবাদ , নিউজ ইন্ডিয়া: রাজ্যে নতুন করে নিপা ভাইরাস আতঙ্ক। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই নার্স। কল্যাণীর AIIMS Kalyani-এ পাঠানো নমুনা পরীক্ষায় দু’জনের রিপোর্টই পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁরা বারাসতের যশোর রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, আইসোলেশন ওয়ার্ডে রেখে ভেন্টিলেশনে তাঁদের চিকিৎসা চলছে এবং দু’জনের শারীরিক অবস্থাই অত্যন্ত সংকটজনক।



যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি, তবে Barasat Medical College and Hospital-এর এমএসভিপি নিপা ভাইরাসে আক্রান্তের বিষয়টি স্বীকার করেছেন।

আক্রান্তদের মধ্যে একজন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বাসিন্দা। অন্যজন নদিয়া জেলার বাসিন্দা। দু’জনেই পেশায় নার্স এবং বারাসতের ওই বেসরকারি হাসপাতালেই কর্মরত।

জানা গিয়েছে, কয়েক দিন আগেই নিজের বাড়ি কাটোয়ায় গিয়েছিলেন। গত ৩১ তারিখ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় Burdwan Medical College and Hospital-এ। সেখানেও আইসিসিইউতে দু’দিন চিকিৎসা চলে। কিন্তু অবস্থার আরও অবনতি হওয়ায় বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাঁকে তাঁর কর্মস্থল বারাসতের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

অন্যদিকে একই হাসপাতালে কর্মরত অপর নার্স। দু’জনের অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করে। এরপরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় কল্যাণীর এইমসে। সেখান থেকেই নিপা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে বলে জানা যায়।

দুই নার্সের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে জেলা ও রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে কন্ট্যাক্ট ট্রেসিং। আক্রান্তরা কোথায় কোথায় গিয়েছিলেন, কার কার সংস্পর্শে এসেছিলেন এবং কী ধরনের খাবার গ্রহণ করেছিলেন—সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। নিপা ভাইরাস যাতে আর কারও শরীরে ছড়িয়ে না পড়ে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এই প্রসঙ্গে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি অভিজিৎ সাহা জানান,

নিপা ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে, আবার বাদুড় থেকেও এই সংক্রমণ ছড়াতে পারে। আক্রান্ত দু’জন নার্স বর্তমানে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কল্যাণীর এইমস থেকে তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে।

পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যজুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!