add

বদলাচ্ছে নিয়ম! উত্তরাখণ্ডের ৪৫ মন্দিরে শুধু হিন্দুদের প্রবেশ

NEWS INDIA বাংলা
0

 নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া :-উত্তরাখণ্ডে একের পর এক কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হরিদ্বারের পর এবার গঙ্গোত্রী ধামে অ-হিন্দুদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই নিয়ম চালু করার প্রস্তুতি চলছে বদ্রীনাথ ও কেদারনাথ ধামেও।

kedarnath-badrinath-non-hindu-entry-ban-uttarakhand

মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, গঙ্গোত্রী ধামের মুখবা এলাকাতেও হিন্দু নন—এমন কোনও ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হবে। উত্তরাখণ্ডের মোট ৪৫টি মন্দিরে শুধুমাত্র হিন্দুদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, মা গঙ্গার পবিত্র স্থানে কেবলমাত্র হিন্দুদেরই প্রবেশাধিকার থাকবে। সেই অনুযায়ী, হিন্দু ব্যতীত অন্য কোনও ব্যক্তি যাতে মন্দির চত্বরে প্রবেশ করতে না পারেন, তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে।

কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই পবিত্র ধামেও অ-হিন্দু ব্যক্তিদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঙ্গোত্রী মন্দির কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৫ জানুয়ারি রবিবার এই প্রস্তাব গৃহীত হয়।

মন্দির কমিটি জানিয়েছে, উত্তরাখণ্ডের পবিত্র ধামগুলি ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই ঐতিহ্য রক্ষার স্বার্থেই শুধুমাত্র হিন্দুদের প্রবেশের এই নিয়ম আবারও কার্যকর করার প্রস্তাব সরকারকে পাঠানো হবে।

মন্দির কমিটির চেয়ারম্যান জানান, পূর্বে এই মন্দিরগুলিতে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারতেন। সময়ের সঙ্গে সেই নিয়ম শিথিল হয়ে গিয়েছিল। তবে এবার থেকে পুরনো প্রথা অনুযায়ী কড়া নজরদারি ও নিয়ম মেনে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!