"শুধু ভবানীপুর নয়, সমগ্র পশ্চিমবঙ্গ নিয়ে আশঙ্কা করা উচিত মুখ্যমন্ত্রীর": সুকান্ত মজুমদার

NEWS INDIA বাংলা
0

 নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া: “শুধু ভবানীপুর নয়, মুখ্যমন্ত্রীকে গোটা পশ্চিমবঙ্গ নিয়েই আশঙ্কা করা উচিত”—এই মন্তব্য করলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

শিলিগুড়িতে অমিত শাহের সভাস্থল পরিদর্শনে

সোমবার শিলিগুড়ি-তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সভার স্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন,

“বুদ্ধদেব ভট্টাচার্যের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে করে ঘুরবে সুপ্রতিম সরকার”—এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

এদিন তিনি আরও বলেন, শিলিগুড়িতে অমিত শাহের সভা সমগ্র বিজেপি কর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সভার মাধ্যমে উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক ভিত আরও মজবুত হবে। ইতিমধ্যেই দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

ভবানীপুর বিধানসভা কেন্দ্র প্রসঙ্গেও মুখ খোলেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ভবানীপুর আসন নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই আশঙ্কা তৈরি হয়েছে। শুধু ভবানীপুর নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উচিত সমগ্র পশ্চিমবঙ্গের বিধানসভা আসন নিয়েই ভাবা।

স্বাভাবিকভাবেই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।


সমস্ত খবরের আপডেট পেতে করুন আমাদের ইউটিউব চ্যানেলটি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!