১৩ বছর পর কলকাতায় ফিরছেন এ আর রহমান, ১১ এপ্রিল লাইভ কনসার্ট

NEWS INDIA বাংলা
0

বিতর্কের মাঝেই সুখবর—১১ এপ্রিল কলকাতায় এ আর রহমানের লাইভ কনসার্ট

A R Rahman live concert announcement in Kolkata

 নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:সাম্প্রতিক বিতর্কের আবহের মাঝেই কলকাতাবাসীর জন্য বড় সুখবর। দীর্ঘ ১৩ বছর পর ফের কলকাতায় লাইভ কনসার্ট করতে আসছেন ‘মোজার্ট অফ মাদ্রাজ’ খ্যাত সঙ্গীতশিল্পী A. R. Rahman। আগামী ১১ এপ্রিল তাঁর সুরের জাদুতে মেতে উঠবে তিলোত্তমা।

বিগত কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে ধর্মের ভিত্তিতে মুম্বাইয়ে কাজ না পাওয়ার অভিযোগ তুলে বিতর্কে জড়ান রহমান। সেই মন্তব্য ঘিরে জল্পনা চললেও, সব কিছুর মাঝেই এল এই কনসার্টের ঘোষণা। অনুরাগীদের কাছে যা নিঃসন্দেহে বড় প্রাপ্তি।

জানা গেছে, অনলাইনে ইতিমধ্যেই এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। যদিও অনুষ্ঠানস্থল এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবুও টিকিটের চাহিদা তুঙ্গে। সর্বনিম্ন টিকিটের মূল্য ₹২,৯৯৯। জোন অনুযায়ী টিকিটের দাম রাখা হয়েছে ₹৩,৯৯৯ থেকে ₹১৯,৯৯৯ পর্যন্ত।

এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে District by Zomato অ্যাপের মাধ্যমে। শিল্পীর নিরাপত্তা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আয়োজকদের তরফে জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ১১ জানুয়ারি কলকাতায় এ আর রহমানের লাইভ কনসার্ট হওয়ার কথা ছিল। তবে বিশেষ কিছু কারণে সেই অনুষ্ঠান স্থগিত রাখা হয়। অবশেষে এপ্রিল মাসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী হতে চলেছেন বাংলার সঙ্গীতপ্রেমীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!