বাড়িতে ঢুকে অপহরণ দেড় বছরের শিশু, কয়েক ঘণ্টায় উদ্ধার

NEWS INDIA বাংলা
0

 রামপুরহাটে অপহরণ নাটক — কয়েক ঘণ্টার মধ্যেই শিশুকে উদ্ধার পুলিশের

Rampurhat child kidnapping case police rescue Birbhum West Bengal

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: বীরভূমের রামপুরহাটে চাঞ্চল্যকর অপহরণকাণ্ড। বাড়িতে ঢুকে দেড় বছরের এক শিশুকন্যাকে তুলে নিয়ে পালায় এক যুবক। তবে পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম ইব্রাহিম শেখ। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার আয়রন এলাকায়। বুধবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট থানার পানিসাইল গ্রামে গোলাপশা খাতুন নামে এক মহিলার বাড়িতে ঢুকে ওই যুবক শিশুকন্যাকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ দ্রুত সূত্র পায় এবং অভিযান চালিয়ে বুধবার রাত প্রায় দশটা নাগাদ জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠে এসেছে। কীভাবে একজন অপরিচিত ব্যক্তি বাড়িতে ঢুকে এতক্ষণ অবস্থান করতে পারল এবং তারপর শিশুকে নিয়ে পালিয়ে গেল — তা নিয়ে বিস্মিত পরিবার ও স্থানীয়রা।

অভিযুক্ত যুবকের দাবি, শিশুটির মা নিজেই তাকে শিশুকে নিয়ে যেতে বলেছিলেন। তবে শিশুর কাকার বক্তব্য, ওই যুবক নিজেকে শিশুর মায়ের দূর সম্পর্কের আত্মীয় পরিচয় দিয়ে বাড়িতে ঢোকে এবং কিছুক্ষণ থাকার পর সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে শিশুটির মা জানিয়েছেন, অভিযুক্ত তাঁদেরই গ্রামের একজন হলেও কেন শিশুকে নিয়ে গিয়েছিল তা তিনি জানেন না। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত থানায় পৌঁছান।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। অপহরণের উদ্দেশ্য এবং ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!