শর্তসাপেক্ষে পরিবর্তন যাত্রার অনুমতি বিজেপিকে

NEWS INDIA বাংলা
0

 বিজেপির পরিবর্তন যাত্রায় কড়া শর্ত, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

BJP Parivartan Yatra HC Approval


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সেই আবহেই বিজেপির ঘোষিত ‘পরিবর্তন যাত্রা’-কে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

১ থেকে ৩ মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রার অনুমতি চেয়েছিল বিজেপি। তবে বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ ১ ও ২ মার্চ এই কর্মসূচি আয়োজনের অনুমতি দিয়েছে।

এই পরিবর্তন যাত্রায় উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতার।

শুক্রবার আদালতের তরফে জানানো হয়, মিছিল সম্পন্ন করতে হবে দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টার মধ্যে। শব্দবিধি মেনে চলতে হবে এবং কুরুচিকর মন্তব্য থেকে বিরত থাকতে হবে।

এছাড়াও আদালত একাধিক নির্দেশ দিয়েছে:যাত্রায় অংশগ্রহণকারীর সংখ্যা এক হাজারের বেশি হবে না,যান চলাচল স্বাভাবিক রাখতে হবে ,সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত সম্পত্তির কোনও ক্ষতি করা যাবে না,অনুষ্ঠান শেষে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা পরিষ্কার করতে হবে, কর্মসূচি শেষ হওয়ার পর সদস্যদের সুশৃঙ্খলভাবে সরিয়ে নিতে হবে,কোনও ক্ষয়ক্ষতি হলে তার দায়ভার বিজেপিকেই নিতে হবে বলে জানিয়েছে আদালত।

জানা গিয়েছে, পুলিশের কাছে আগেই অনুমতির আবেদন করা হয়েছিল। অনুমতি না মেলায় বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়। যদিও রাজ্য সরকার এই কর্মসূচির বিরোধিতা করেছিল, আদালত বিষয়টিকে গুরুত্ব দেয়নি।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, মোট ৯টি পৃথক যাত্রার আয়োজন করা হয়েছে।

১ মার্চ যাত্রার সূচনা হবে দক্ষিণ কোচবিহার, দক্ষিণ কৃষ্ণনগর, কুলটি, গড়বেতা ও রায়দিঘি থেকে।

২ মার্চ হাসনাবাদ, সন্দেশখালি, ইসলামপুর ও আমতা থেকে চারটি যাত্রা বেরোবে।

৩ ও ৪ মার্চ কোনও কর্মসূচি থাকছে না।

বিজেপির লক্ষ্য রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে এই পরিবর্তন যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া। আগামী মার্চ মাসে নরেন্দ্র মোদীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভাকে কেন্দ্র করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!